কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উজানের পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে কুড়িগ্রামে নদ-নদীর পানি আবার বাড়ছে। এতে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যায় উলিপুর, চিলমারী, রৌমারী, রাজিবপুর ও সদর উপজেলার শতাধিক চরের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, গতকাল সোমবার সন্ধ্যা ছয়টায় চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
উলিপুরের হাতিয়া ইউপির চেয়ারম্যান বি এম আবুল হোসেন বলেন, গতকাল থেকে ব্রহ্মপুত্রের পানি বাড়ায় আবারও চরাঞ্চল প্লাবিত হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে আবারও বন্যা দেখা দিয়েছে।