কুড়িগ্রামে নাজিম খান কলেজের সুবর্ণজয়ন্তী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাজিম খান উচ্চবিদ্যালয় ও কলেজের সূবর্ণজয়ন্তী উৎসব গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক শাহ আলম খন্দকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাংসদ এ কে এম মাঈদুল ইসলাম, মো. জাফর আলী, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলাম আইয়ুব আলী, নুরুন্নবী খন্দকার, সবুজ বকসী প্রমুখ।