কুড়িগ্রামে নির্বাচনী সহিংসতায় আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন-পরবর্তী সহিংসতায় গত বৃহস্পতিবার ১৫ জন আহত হয়েছেন।গত বৃহস্পতিবার রাত নয়টায় রাজীবপুরের কোদালকাটি ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের সমর্থকদের সঙ্গে পরাজিত প্রার্থী হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে বিজয় মিছিল বের করা নিয়ে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। রৌমারী যাদুরচর ইউনিয়নে লালকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ইসমাইল হোসেন ও মকবুল হোসেনের পক্ষের সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার সংঘর্ষ হয়। সদস্য পদপ্রার্থীদের ভোটের ফলাফলকে কেন্দ্র করে হওয়া এ সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।