কুড়িগ্রামে নৌকা ডুবে দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদে গতকাল শনিবার নৌকা ডুবে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন সাহেবের আলগা ইউনিয়নের প্যারার চরের কৃষক নবিয়াল (৫৭) ও শুকুর আলী (৫০)। জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে প্যারার চর থেকে ছয়জন যাত্রী একটি ডিঙিনৌকা নিয়ে হাতিয়া ইউনিয়নের অনন্তপুর হাটে যাচ্ছিল। পথে চর বাগুয়ায় নৌকাটি ডুবে যায়। নৌকার অপর চার যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নবিয়াল ও শুকুর আলী পানিতে ডুবে মারা যান। হাতিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।