কুড়িগ্রামে পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পাঁচ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির দাদি জানান, গতকাল সকাল সাতটার দিকে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মওলা গ্রামের সাত বছরের শিশুকন্যা বাড়ির পাশে মাঠে খেলছিল। এ সময় একই গ্রামের ভ্যানচালক দুলু মিয়ার পুত্র এসএসসি পরিক্ষার্থী আরিফ (১৬) শিশুটিকে বিস্কুট দেওয়ার কথা বলে তিস্তা নদীর পারে ডাংড়ারহাট বাঁধ এলাকায় নিয়ে ধর্ষণ করে।