কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও ফুলবাড়ীতে অন্তর্ভুক্ত বিলুপ্ত ছিটমহলসংশ্লিষ্ট ছয় ইউপির নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গত শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ৩১ অক্টোবর এ নির্বাচন হবে।
চেয়ারম্যান পদে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নে ইসলামুল হক (নৌকা), এ কে এম মাহমুদুর রহমান (লাঙ্গল), মাহফুজার রহমান (ধানের শীষ), জুলহাস উদ্দিন (হাতপাখা), মিজানুর রহমান (ঘোড়া), আমিনুল ইসলাম (আনারস) প্রতীক পেয়েছেন। পাথরডুবি ইউনিয়নে আবদুল করিম (নৌকা), রোকনুজ্জামান রোকন (লাঙ্গল), শহিদুল ইসলাম (ধানের শীষ), হুমায়ুন কবির (ঘোড়া), হারুনর রশিদ (হাতপাখা); শিলখুড়ি ইউনিয়নে আল মামুনুর রশিদ (নৌকা), ইসমাইল হোসেন (ধানের শীষ), গাজীউর রহমান (লাঙ্গল) ও আম্বাস আলী (ঘোড়া) প্রতীক পেয়েছেন।
ফুলবাড়ী সদর ইউনিয়নে হারুন অর রশিদ হারুন (নৌকা), মইনুল হক (লাঙ্গল), জয়নাল আবেদীন (ধানের শীষ), আবদুল আজিজ (মশাল), দেওয়ান নজরুল ইসলাম (হাতপাখা); কাশিপুর ইউনিয়নে এন্তাজ আলী (নৌকা), আতাউর রহমান (ধানের শীষ), গোলজার হোসেন (লাঙ্গল), নজরুল ইসলাম (হাতপাখা), মনিরুজ্জামান মানিক (মোটরসাইকেল) ও ভাঙ্গামোড়ে ইউনিয়নে মহাম্মদ আলী শেখ (নৌকা), লুৎফর রহমান (মোটরসাইকেল), রাসেল সরকার (ধানের শীষ), হোসেন আলী (হাতপাখা) প্রতীক পেয়েছেন।