কুড়িগ্রামে বাঁধ ভেঙে আট গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে নদীর ভাঙন ব্যাপক আকার ধারণ করেছে। নাগেশ্বরী উপজেলায় বাঁধ ভেঙে আটটি গ্রাম প্লাবিত হয়েছে। কয়েক হাজার একর জমির আমন ধান তলিয়ে গেছে। দুই সপ্তাহের ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সব কটি নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, দুধকুমোর নদের পাড়ের কমপক্ষে দেড় শ মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এ অংশ দিয়ে পানি ঢুকে দখিন সারিসুরি, উত্তর সারিসুরি, শান্তিপুর, ননুখাওয়ার কিছু অংশ, দিকদারী, টেংরার ভিটা, গোয়ালমারী ও ঝাকুয়াবাড়ী গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার কয়েক হাজার একর আমন ধানের খেত পানিতে তলিয়ে গেছে। ভাঙনের হুমকির মুখে রয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ, নুনখাওয়া হাইস্কুল, নূরানী দাখিল মাদ্রাসা।সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ধরলা সেতুর কাছে কুড়িগ্রাম-যাত্রাপুর পাকা সড়কে ভাঙন দেখা দিয়েছে।