কুড়িগ্রামে বিজয় উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে চার দিনব্যাপী বিজয় উৎসব গত শনিবার থেকে শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে অনুষ্ঠানের প্রথম দিন শনিবার রাতে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের গানের আয়োজন করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিকের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

সভায় বক্তরা সব যুদ্ধাপরাধীর রায় দ্রুত কার্যকরের আহ্বান জানান। পরে প্রচ্ছদ কুড়িগ্রামের শিল্পীরা মুক্তিযুদ্ধের গান পরিবেশন ও কবিতা পাঠ করেন।