কুড়িগ্রামে বিডিআর সদস্যসহ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সদর উপজেলার রসূলপুর চরে ঘোড়া খেলার মেলায় বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সঙ্গে জনতার সংঘর্ষে বিডিআরের পাঁচ সদস্যসহ ২০ জন আহত হয়েছেন। এ সময় বিডিআর কয়েকটি গুলি ছোড়ে। গুরুতর আহত হাবিলদার জিল্লুর রহমানকে যাত্রাপুর বিডিআর কোম্পানি সদর দপ্তরে চিকিৎসা দেওয়া হয়।বিডিআর ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রসূলপুরের একটি দোকানে গাঁজা আছে এমন সংবাদের ভিত্তিতে বিডিআরের ওই পাঁচ সদস্য দোকানে অনুসন্ধান চালান। এ সময় তাঁরা দোকানদারকে মারধর করেন। এতে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে বিডিআরকে ধাওয়া করে। এরপর বিডিআর রসূলপুর মসজিদে আশ্রয় নেয়। জনতা তখন মসজিদ এলাকা ঘিরে ফেলে।এদিকে বিডিআরের সুবেদার খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিডিআর আত্মরক্ষার্থে চার রাউন্ড গুলি করেছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাহারুল ইসলাম জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’