কুড়িগ্রামে বিদ্যুতের দাবিতে চার ঘণ্টা সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম জেলা শহরের অদূরে টেক্সটাইল মিল এলাকার প্রায় সহস্রাধিক বিদ্যুৎ গ্রাহক বিদ্যুতের দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত কুড়িগ্রাম-চিলমারী সড়ক অবরোধ করে রাখেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১০০ কেভি একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় পাঁচ দিন ধরে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে কুড়িগ্রাম পৌরসভার টেক্সটাইল মিল এলাকার প্রায় তিন হাজার গ্রাহক দুর্ভোগ পোহাচ্ছেন। কুড়িগ্রাম বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী নূর ইসলাম বলেন, কুড়িগ্রামে ট্রান্সফরমার না থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। রংপুর থেকে আনার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু পরিবহন ধর্মঘটের কারণে বিলম্ব হচ্ছে।