কুড়িগ্রামে রাতভর ভাওয়াইয়া উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে রাতভর ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাত আটটায় রাজারহাট ছিনাই ইউনিয়নের সিংহীমারী উচ্চবিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলী।স্থানীয় চেয়ারম্যান মো. সাদেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নুর মো. আক্তারুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেনুল ইসলাম, জীবিকার পরিচালক মানিক চৌধুরী, ভাওয়াইয়া গানের লেখক সুরকার ও শিল্পী খ ম আলী সম্রাট ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান উপস্থিত ছিলেন। উৎসবে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে ভাওয়াইয়া গানের শিল্পীরা অংশ নেন।