কুড়িগ্রামে লেখক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে তরুণ লেখক ফোরামের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় লেখক সমাবেশ হয়। জেলা শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে সমাবেশ উদ্বোধন করেন কবি ও সাংবাদিক আবু হাসান শাহরিয়ার।তরুণ লেখক ফোরামের সভাপতি আবদুল খালেক ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আইনজীবী আব্রাহাম লিংকন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তুহিন ওয়াদুদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান, কবি রঞ্জু রাইম, সাংবাদিক অলক সরকার, তরুণ লেখক ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবীব, কবি ও সাংবাদিক ইউসুফ আলমগীর।সমাবেশের আগে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। দিনব্যাপী লেখক সমাবেশে অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল লেখালেখি-বিষয়ক কথকতা, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি, নাটিকা ও গণসংগীত।