কুড়িগ্রামে শহরের একমাত্র শিশুপার্ক রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে পৌর শিশুপার্ক রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার পার্কের সামনে রংপুর-ভূরুঙ্গামারী মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কুড়িগ্রাম শহরের সচেতন নাগরিক কমিটির উদ্যোগে গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ মানববন্ধন হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন। শেষে সমাবেশের আয়োজন করা হয়। এতে মো. শাহাবুদ্দিন, রবীন্দ্রনাথ রায়, শ্যামল ভৌমিক, ইউনুছ আলী, দুলাল বোস, কাজি শফিকুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। তাঁরা দ্রুত পৌর শিশুপার্ক সংস্কারের দাবি জানান।দর একমাত্র