কুড়িগ্রামে সাংসদের ওপর হামলার চেষ্টা একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলীর ওপর চাপাতি দিয়ে হামলার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বুধবার শহরের কলেজ মোড় এলাকায় স্বাধীনতার বিজয়স্তম্ভে জেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধনের আগ মুহূর্তে এ ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টায় ওই স্থানে আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধনের আগে শাহজাহান আলী সাংসদকে চাপাতি দিয়ে আক্রমণের চেষ্টা চালান। এ সময় সেখানে উপস্থিত নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে বিক্ষুব্ধ কর্মীরা শাহজাহান আলীর মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে বেলা দেড়টার দিকে সম্মেলন চলাকালে জেলা আওয়ামী লীগের সভাপতি আমসাআআ আমিনের সমর্থক ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ জাফর আলীর সমর্থক ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষে সাতজন আহত হন। জেলা আ.লীগের কমিটি গঠন: কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আমিনুল ইসলাম মণ্ডল ও সাধারণ সম্পাদক হিসেবে সাংসদ মো. জাফর আলী নির্বাচিত হয়েছেন। গত বুধবার টাউন হলে ত্রিবার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটে তাঁরা নির্বাচিত হন।