কুড়িগ্রামে সোয়েটার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে চিলমারী উপজেলার রিক্তা আক্তার বানু বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মধ্যে সোয়েটার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে সোয়েটার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তবারক উল্লাহ্, সহকারী পুলিশ সুপার ‘বি সার্কেল’ মো. মনিরুজ্জামান, চিলমারী থানার ওসি মো. মনজুর রহমান, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি রিক্তা আক্তার বানু, প্রধান শিক্ষক মো. শাহীন শাহ প্রমুখ। সোয়েটার বিতরণ শেষে পুলিশ সুপার নিজ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করেন।