কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন পরিষদ সদস্য সুরুজ্জামান সুজা (৪২) নিহত হয়েছেন। আজ সোমবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সুরুজ্জামান জয়মনিরহাট ইউপি সদস্য। তাঁর বাড়ি ওই ইউনিয়নের ছোটখাটমারী গ্রামে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রংপুর থেকে আসা আলুবোঝাই একটি ট্রাক ভূরুঙ্গামারীতে আলু নামিয়ে জয়মনিরহাট বাজারের দিকে যাচ্ছিল। এ সময় সুরুজ্জামান বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসছিলেন। ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলামের ভাষ্য, ট্রাকটি আটক করা হয়েছে। সেটি ভূরুঙ্গামারী থানায় আছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।