কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম সদর উপজেলার কোমরপুরে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঁরা হলেন সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের শাহ আলম (৩০) ও ভোগডাঙ্গা ইউনিয়নের সপপাড়া গ্রামের নূরজামাল (২৮)
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের কোমরপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী শাহ আলম ও নূরজামাল আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম মারা যান। অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নূরজামাল মারা যান। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।