কুড়িগ্রামে ২২৫৩ জন দ্বৈত ভোটার চিহ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সদরসহ নয়টি উপজেলায় দুই হাজার ২৫৩ জন দ্বৈত ভোটার চিহ্নিত করা হয়েছে। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদরে ২০৯, উলিপুরে ৮৮৪, নাগেশ্বরী ৩৫৬, ভূরুঙ্গামারী ২০৯, ফুলবাড়ী ৩৪, চিলমারী ২১২, রৌমারী ১১১, রাজীবপুর ৮৯ ও রাজারহাট উপজেলায় ১৪৯ জন দ্বৈত ভোটার চিহ্নিত করা হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম জানান, হালনাগাদ ভোটার তালিকার ডেটাবেজ, ছবি ও আঙুলের ছাপ পরীক্ষা করে তাঁদের দুই স্থানে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।উলিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মালেক জানান, ২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের সময় অনেক ব্যক্তি অন্য এলাকায় ভোটার হয়েছেন। একই ব্যক্তি আবার ২০০৯ সালে তালিকা হালনাগাদের সময় ভোটার হয়েছেন। এ ছাড়াও ২০০৮ সালে ভোটার তালিকায় নাম, পিতার নাম, ঠিকানা ও জন্মতারিখ ভুল থাকার কারণে এবং পরিচয়পত্র হারিয়ে ফেলায় ২০০৯ সালে আবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।