কুড়িগ্রামে ৪০ জন অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও ক্লাস্টারের বিদায়ী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার বুড়াবুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার সকালে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হায়দার আলী মিয়া।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য মো. সোহরাব হোসেন, উলিপুর রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মাহফুজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম তৈফিকুর রহমান, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. একরামুল হক খন্দকার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু ছালেহ সরকার, স্থানীয় বাসিন্দা মো. জাহেদুল ইসলাম, এ এইচ এম রায়হান কবির, মো. আবু সালেক, মো. ফরহাদ হোসেন খন্দকার, আলী ইমরান, হরে কৃষ্ণ রায় প্রমুখ।
পরে উলিপুর উপজেলায় বিভিন্ন সময় অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষক ও বিদায়ী ক্লাস্টার কর্মকর্তার হাতে বিভিন্ন উপহার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।