কুড়িগ্রামে 'বাংলাদেশ রুখে দাঁড়াও'-এর মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর মতবিনিময় সভা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কুড়িগ্রাম টাউন হলে প্ল্যাটফর্মটির কুড়িগ্রাম শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।
অনুষ্ঠানে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা, যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা, নারীর অধিকার যাতে কোনোভাবে খর্ব না হয় সে ব্যাপারে কাজ করা, বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে গড়ে তোলা এবং সহিংস রাজনীতি এ দেশে যাতে প্রতিষ্ঠা পেতে না পারে, সে লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ রুখে দাঁড়াও।
এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল খালেক প্রমুখ।