কুড়িগ্রামের চরে হাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেদাইমারি চরে আটকে পড়া একটি হাতি নিয়ে বিপাকে পড়েছে কুড়িগ্রামের প্রশাসন। স্থানীয় লোকজন ও প্রশাসনের কর্মকর্তারা বলছেন, হাতিটি ভারতের আসাম রাজ্যের শিশুমারা এলাকা থেকে ব্রহ্মপুত্র নদের স্রোতে ভেসে এসেছে।
হাতিটি উদ্ধারে ঢাকা বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে ছয় সদস্যের বিশেষজ্ঞ দল, রাজশাহী বন্য প্রাণী বিভাগের বিশেষজ্ঞসহ দুই সদস্যের একটি দল চিলমারী পৌঁছেছে। তারা আজ (বৃহস্পতিবার) সকাল ছয়টায় উদ্ধারকাজ শুরু করবেন। এর আগে গতকাল বুধবার স্থানীয় উপজেলা প্রশাসন, পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা হাতিটি উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।
চিলমারীর ফরেস্টার আহসান হাবিব বলেন, হাতিটি যেখানে আছে সেখানে চিলমারী বন বিভাগের দুই মালি আবদুর রহমান ও মাহাফুজার রহমান অবস্থান করছেন।