কুড়িগ্রামের চিলমারীতে যুব সম্মেলনে সেরা আলোচক মিজানুর ও রুম্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের চিলমারীতে ‘দুর্বার তারুণ্য দিয়ে, রুখতে হবে বাল্যবিয়ে’ প্রতিপাদ্য নিয়ে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি: লেখক
কুড়িগ্রামের চিলমারীতে ‘দুর্বার তারুণ্য দিয়ে, রুখতে হবে বাল্যবিয়ে’ প্রতিপাদ্য নিয়ে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি: লেখক

কুড়িগ্রামের চিলমারীতে ‘দুর্বার তারুণ্য দিয়ে, রুখতে হবে বাল্যবিয়ে’ প্রতিপাদ্য নিয়ে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে যুব প্রতিনিধিরা বাল্যবিবাহ নিরোধসহ তিনটি বিষয়ের ওপর অনুষ্ঠিত আলোচনা প্রতিযোগিতায় অংশ নেন।

গতকাল মঙ্গলবার সকালে আরডিআরএস বাংলাদেশ চিলমারী অফিস ক্যাম্পাসে এ সম্মেলনের আয়োজন করে সংস্থাটি বাস্তবায়িত বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস প্রকল্প (বিবিএফজি)। এতে রৌমারী, রাজীবপুর, উলিপুর, রাজারহাট ও চিলমারী উপজেলার ৩৬টি ইউনিয়ন যুব ফোরামের ৭২ জন যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।

যুব প্রতিনিধিরা বাল্যবিবাহ নিরোধসহ তিনটি বিষয়ের ওপর অনুষ্ঠিত আলোচনা প্রতিযোগিতায় অংশ নেন। পরে বিচারকেরা সবার আলোচনা পর্যালোচনা করে চিলমারী উপজেলার মিজানুর রহমান মিজান ও রুম্পা আক্তারকে শ্রেষ্ঠ আলোচক নির্বাচিত করেন। তাঁদের হাতে পুরস্কার তুলে দেন বিচারকেরা।

সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক এবং কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্পটির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ। ছবি: লেখক
সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক এবং কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত প্রকল্পটির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ। ছবি: লেখক

সিডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক এবং কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্পটির জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা এ, ডব্লিউ, এম রায়হান শাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিআরএস বাংলাদেশ রংপুরের ডিরেক্টর ফিল্ড অপারেশনস হুমায়ুন খালেদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেডিও চিলমারীর স্টেশন ইনচার্জ বশির আহমেদ, চাইল্ড প্রটেকশন স্পেশালিস্ট তারেকুজ্জামান, প্রকল্প অফিসার রেজওয়ান সাতিল, মনিটরিং রিভেলুয়েশন শহিদুল ইসলাম রিপন ও পাঁচ উপজেলার প্রকল্প সমন্বয়কেরা।

উল্লেখ্য, বাল্যবিবাহপ্রবণ কুড়িগ্রাম জেলাকে বাল্যবিবাহমুক্ত করতে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলার ৯টি উপজেলার ৭২টি ইউনিয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে কাজ করে চলছে আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত বিবিএফজি প্রকল্প।

বাল্যবিবাহ নিরোধসহ তিনটি বিষয়ের ওপর আলোচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে চিলমারী উপজেলার সেরা হওয়ায় রুম্পা আক্তারের হাতে পুরস্কার তুলে দেন বিচারকেরা। ছবি: লেখক
বাল্যবিবাহ নিরোধসহ তিনটি বিষয়ের ওপর আলোচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে চিলমারী উপজেলার সেরা হওয়ায় রুম্পা আক্তারের হাতে পুরস্কার তুলে দেন বিচারকেরা। ছবি: লেখক

*আশিকুর রহমান, কথাবন্ধু, কমিউনিটি রেডিও চিলমারী