কুড়িগ্রামের শীর্ষ সন্ত্রাসী বাঁধন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও হাতকাটা বাহিনীর প্রধান বাঁধনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা তিনটার দিকে সদর থানার পুলিশ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে রশীদ নামের এক সহযোগীসহ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে বাঁধন ‘হাতকাটা’ নামের একটি বাহিনী তৈরি করে কাঁঠালবাড়ী, ছিনাই, হোলখানা ইউনিয়নে ও জেলা শহরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেন। বাঁধনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল হক বলেন, বাঁধনের বিরুদ্ধে যুবলীগ কর্মী উজ্জ্বলের হাতকাটাসহ আটটি মামলা রয়েছে।