কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তিন শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে গতকাল শুক্রবার কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু আহত হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর দরবেশ আলী মুন্সির বাড়ির সামনে কয়েকটি শিশু খেলাধুলা করছিল। সেখানে খড়ের গাদার পাশে টেপ মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে তারা সেটি নেড়েচেড়ে দেখছিল। একপর্যায়ে পরিত্যক্ত ককটেলটি বিস্ফোরিত হয়ে তিন শিশু আহত হয়।
আহত শিশুরা হলো মো. রিমন (৭), সেফায়েতুল ইসলাম (৫) ও আশ্রাফুল ইসলাম (৭)। রিমনকে ফেনী সদর হাসপাতালে এবং সেফায়েতুল ও আশ্রাফুলকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।