কুড়িয়ে পাওয়া ককটেলে দুই শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় দুই শিশু আহত হয়েছে। গতকাল রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কাইচ্ছুটি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই শিশু হচ্ছে আলকরা ইউনিয়নের কাইচ্ছুটি গ্রামের আমির হোসেন নসুর ছেলে নাসিম (৯) ও একই গ্রামের জাহাঙ্গীরের ছেলে হূদন (৮)। শিশু দুটিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নাসিম, হূদনসহ কয়েকজন শিশু খেলার সময় একটি লাল টেপ মোড়ানো বস্তু কুড়িয়ে পায়। তারা ওই বস্তুকে টেনিস বল মনে করে খেলতে গেলে এটি বিস্ফোরিত হয়ে নাসিম ও হূদন আহত হয়।