কুয়াকাটা উন্নয়নে পাঁচ সদস্যের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনকেন্দ্র কুয়াকাটার উন্নয়নে পটুয়াখালী জেলা প্রশাসককে সভাপতি এবং পটুয়াখালীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সদস্য সচিব করে ‘কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।কমিটির অপর তিন সদস্য হলেন পটুয়াখালী স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রতিনিধি এবং কুয়াকাটা পৌরসভার মেয়র বা প্রশাসক।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গত ৩ এপ্রিল এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে এবং গত ৯ এপ্রিল এই প্রজ্ঞাপনের চিঠি পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছায়।সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধ আবাসন ব্যবসায়ীদের কার্যক্রম বন্ধসহ কুয়াকাটা পর্যটন জোন গঠনে মাষ্টার প্ল্যান প্রণয়নের লক্ষ্যে সরকারি অবকাঠানো স্থাপনের প্রয়োজন হবে। আর এই লক্ষ্যে সরকারি খাসজমি সংরক্ষণ প্রয়োজন ছাড়াও অবৈধভাবে দখলে থাকা খাসজমি দখলদারদের কাছ থেকে উদ্ধারে এই পদক্ষেপ বলে জানা গেছে।কুয়াকাটা উন্নয়ন কমিটির সভাপতি ও পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ বলেন, কুয়াকাটা উন্নয়নে কমিটি গঠনের চিঠি পেয়ে সভার আয়োজন করাতে সদস্য সচিবকে বলা হয়েছে। কতিপয় আবাসন-ব্যবসায়ী তাঁদের অননুমোদিত প্রকল্পের প্লট ও ফ্ল্যাট বরাদ্দের বিজ্ঞাপন বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনে প্রচার করছেন। এ রকম অবৈধ কাজ থেকে তাঁদের বিরত থাকতে এবং প্রকল্পসংক্রান্ত অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড নিজ দায়িত্বে অপসারণ করার জন্য সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার করা হবে।