কুয়াকাটা সৈকতে জেগে ওঠা নৌকাটি সংরক্ষণের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াকাটা সমুদ্রসৈকতের বালুর নিচ থেকে জেগে ওঠা প্রাচীন আমলের সেই নৌকাটি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। আগামী ডিসেম্বরে সাগরে পানির চাপ কমলেই নৌকাটি অবিকলভাবে উদ্ধার করার কাজ শুরু করা হবে এবং পরে নৌকাটি সংস্কার করে তা সংরক্ষণ করা হবে বলে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা গেছে।প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী গবেষক গোলাম ফেরদৌস বলেন, তাঁরা সরেজমিনে নৌকাটির নির্মাণশৈলী দেখেছেন। নৌকাটি ২০০ বছরের পুরোনো বলে প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন।গত ৩ জুলাই নৌকাটি নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। কুয়াকাটার পূর্ব দিকে ঝাউবনসংলগ্ন সাগর পাড়ে বালুর মধ্য থেকে নৌকাটি জেগে ওঠে। নৌকার পুরো কাঠামোর মাত্র দুই ফুট বালুর ওপরে জেগে রয়েছে।