কুয়াকাটা সৈকতে নির্মিত হচ্ছে পর্যবেক্ষণ টাওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটকদের আকৃষ্ট করতে পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন সুযোগ-সুবিধাসহ ১৭৫ ফুট উঁচু এই টাওয়ার থেকে পর্যটকেরা সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করতে পারবেন।টাওয়ারটি নির্মাণে এরই মধ্যে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। ৪২ কোটি টাকা ব্যয়ে টাওয়ারটি নির্মাণ করছে করছে পটুয়াখালী গণপূর্ত বিভাগ।গণপূর্ত বিভাগের পটুয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, পর্যটনকেন্দ্র কুয়াকাটার উন্নয়নে সরকার মহাপরিকল্পনা গ্রহণ করে। এ লক্ষ্যে পটুয়াখালীর জেলা প্রশাসককে সভাপতি ও গণপূর্ত বিভাগের পটুয়াখালী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীকে সদস্যসচিব করে সাত সদস্যের কুয়াকাটা উন্নয়ন কমিটি গঠন করা হয়। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. জামাল হোসেনসহ চার সদস্যের একটি প্রতিনিধিদল ২০১২ সালের ১৫ ও ১৬ মে সরেজমিনে পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণের স্থান পরিদর্শন করে এবং ৩০ মে মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করে। পরে কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে ৩ দশমিক ৬ কিলোমিটার পূর্ব দিকে টাওয়ারটি নির্মাণের জন্য দুই একর জমি অধিগ্রহণ করা হয়। ১৭৫ ফুট উঁচু এই পর্যবেক্ষণ টাওয়ারে থাকবে পুরুষ ও নারীদের জন্য পৃথক লিফট, শপিং মল, রেস্টুরেন্ট, সাগরে সাঁতার কাটার বিভিন্ন সরঞ্জাম বিক্রির স্টল, বিকল্প জেনারেটর, বিদ্যুতের সাব-স্টেশন ও প্রতিরক্ষা দেয়াল।১৯৯৮ সালে কুয়াকাটাকে পর্যটনকেন্দ্র ঘোষণা করা হয়। বাংলাদেশ পর্যটন করপোরেশন কুয়াকাটা নিয়ে মহাপরিকল্পনা তৈরির উদ্যোগ নিয়ে ২০১০ সালের ১৯ মে এই পরিকল্পনা তৈরির পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে শেলেটক্ কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেডকে নিয়োগ দেয়। বর্তমানে মহাপরিকল্পনাটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।