পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। শিববাড়িয়া নদীর মহিপুর-আলীপুর পথে চলাচলকারী ফেরিটির তলদেশ ফেটে যাওয়ায় গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে৷
হঠাৎ করে এমন সমস্যার কারণে কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকদের ভোগান্তিতে পড়তে হয়েছে। বর্তমানে কুয়াকাটাগামী লোকজনকে মহিপুরে নেমে শিববাড়িয়া নদী পার হয়ে মৎস্য বন্দর আলীপুর থেকে বিকল্প পরিবহনে করে কুয়াকাটায় পেঁৗছাতে হচ্ছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, পটুয়াখালী-কুয়াকাটা সড়কের শিববাড়িয়া নদী পারাপারের ফেরির তলদেশ ফেটে যাওয়ায় গত কয়েক দিন ধরে ফেরিটিতে যন্ত্র লাগিয়ে পানি সেচে পারাপারের কাজ চালাতে হয়েছে।
মহিপুর ফেরির দায়িত্বপ্রাপ্ত সওজের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, ‘মহিপুরের গ্যাংওয়ের পাটাতন ফেটে যাওয়ায় দীর্ঘদিন ধরে যানবাহনগুলোকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়েছে। তা ছাড়া ফেরিটিও ছিল প্রায় অকেজো। এই সড়কে চলাচল করা যাত্রী সাধারণের কিছুটা সমস্যা হয়েছে।’