কুয়াকাটায় অপরিকল্পিত নির্মাণ বন্ধের উদ্যোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটনকেন্দ্র সাগরপাড়ের কুয়াকাটার নৈসর্গিক সৌন্দর্য বজায় রাখতে অপরিকল্পিত নির্মাণকাজ বন্ধের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।নগর উন্নয়ন অধিদপ্তর থেকে কুয়াকাটায় ড্যাপ (ডিটেইল্ড এরিয়া প্লান) প্রণয়নের আগে সেখানে সব ধরনের অপরিকল্পিত নির্মানকাজ বন্ধের পদক্ষেপ নিতে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। এই নির্দেশের পরও কেউ অপরিকল্পিত নির্মাণকাজ অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয় চিঠিতে।