কুয়াকাটায় ট্রলার ডুবি, চার জেলে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটনকেন্দ্র কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে গতকাল মঙ্গলবার ভোরে মাছ ধরার একটি ট্রলার ডুবে চার জেলে নিখোঁজ আছেন। এ সময় ওই ট্রলারে থাকা অপর ১২ জেলেকে উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়া চার জেলে হলেন কলাপাড়া উপজেলার আলীপুর এলাকার কামাল হোসেন (২৮) এবং কক্সবাজার এলাকার নুর বশার (৩৫), আবদুল্লাহ্ (৪৫) ও আলাউদ্দিন (৩৫)। কুয়াকাটা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক সঞ্জয় মণ্ডল জানান, স্থানীয় লোকজন নিখোঁজ জেলেদের উদ্ধার করতে ট্রলার নিয়ে সাগরে গেছেন। পুলিশের পক্ষ থেকেও তাঁদের উদ্ধারে চেষ্টা করা হচ্ছে।