কুয়াকাটায় ত্রুটিপূর্ণ বন্দোবস্ত শনাক্ত করার কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ভূমিহীন ব্যক্তিদের নামে দেওয়া ত্রুটিপূর্ণ বন্দোবস্ত শনাক্ত করার জন্য গঠিত বিশেষ কমিটি গত সোমবার থেকে কাজ শুরু করেছে।স্থানীয় ভূমি অফিস সূত্রে জানা গেছে, লতাচাপলী (পর্যটনকেন্দ্র কুয়াকাটা যে মৌজায় অবস্থিত), চরচাপলী, গঙ্গামতী ও কাউয়ারচর এই চারটি মৌজায় এর মধ্যে বেআইনিভাবে কোনো খাসজমি ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে কি না, বন্দোবস্ত গ্রহীতা কবুলিয়তের শর্ত ভঙ্গ করে থাকলে তা চিহ্নিত করা, বন্দোবস্ত গ্রহীতা কবুলিয়তের শর্ত ভঙ্গ করে থাকলে সে ক্ষেত্রে ওই বন্দোবস্ত বাতিলের বিরুদ্ধে সুপারিশ করে সরকারের খাসজমি উদ্ধারের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। কলাপাড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, ‘একটি চক্র কুয়াকাটাসহ পাশের আরও তিনটি মৌজার শতাধিক একর খাসজমি ভূমিহীনদের নাম করে নিজেরা দখল করে রেখেছে। আমরা পর্যায়ক্রমে তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এর ফলে অবৈধ দখল থকে সরকারি খাসজমি উদ্ধার হবে।’ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে জেলা প্রশাসক ৯ মে পাঁচ সদস্যের বিশেষ কমিটি গঠন করেন। কমিটির প্রধান হলেন অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) শাহআলম সরদার।