কুয়াকাটায় থানা বাস্তবায়নের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটনকেন্দ্র কুয়াকাটায় পূর্ণাঙ্গ থানা স্থাপনের দাবিতে কুয়াকাটা সৈকতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে নয়টায় কুয়াকাটা থানা বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।আবদুল বারেক মোল্লার সভাপতিত্বে মানববন্ধন-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, কুয়াকাটায় প্রতিদিন দেশি-বিদেশি পর্যটকদের সমাগম হয়। এ ছাড়া কুয়াকাটাতে আবাসন ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা শত শত কোটি টাকা বিনিয়োগ করেছেন। মৎস্য সম্পদ থেকেও বছরে শত শত কোটি টাকা আয় হয়। এসব কারণেই কুয়াকাটায় থানা বাস্তবায়ন করা জরুরি।