কুয়াকাটায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কুয়াকাটা সৈকত-সংলগ্ন লতাচাপলী ইউনিয়নের খাজুরার অর্কাপল্লিতে আজ বুধবার সন্ধ্যায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো রুমী (৭), হাবিব (৫) ও ফাহিমা (৫)।
রুমী ও হাবিব আপন ভাইবোন। ফাহিমা তাদের খালাতো বোন।
কুয়াকাটা নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মণ্ডল জানান, রুমী ও হাবিবের বাবা মো. রনি ঢাকায় শ্রমিক হিসেবে কাজ করেন। সাত দিন আগে রনি ও তাঁর স্ত্রী আয়েশা বেগম শিশুসন্তান রুমী ও হাবিবকে নিয়ে কুয়াকাটায় আবদুল হালিমের বাড়িতে বেড়াতে যান। হালিম অর্কাপল্লির ৪২ নম্বর ঘরের বাসিন্দা। প্রতিদিনের মতো তিন শিশু একসঙ্গে বাসার কাছে পুকুর পাড়ে খেলতে যায়। এরপর তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে কোথাও না পেয়ে সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে জাল টেনে শিশুদের মৃতদেহ উদ্ধার করা হয়।