কুয়াকাটায় বিনোদন নগরী প্রতিষ্ঠার কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্র সৈকত কুয়াকাটায় ‘কমফোর্ট হলিডে সিটি’ নামে একটি বিনোদন নগরী প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। কমফোর্ট হোমস লিমিটেডের উদ্যোগে সৈকতের চরচাপলী ও কাউয়ার চর মৌজাকে কেন্দ্র করে এই নগরী গড়ে তোলা হচ্ছে। এ উপলক্ষে গত শুক্রবার কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়। সভায় জানানো হয়, এখানে দেশি-বিদেশি পর্যটকদের আনন্দ বিনোদনের সব সুবিধা নিশ্চিত করে অবকাশ যাবনের ব্যবস্থা থাকবে। প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি দেলওয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পর্যটন রিয়েল এস্টেট ইনভেস্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও কমফোর্ট হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এনায়েতুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আতিকুল্লাহ মোহাম্মদ ফয়েজ, মো. হোসেন মোল্লা, সুজন মোল্লা প্রমুখ।