কুয়াকাটায় বৌদ্ধবিহারে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রসৈকত কুয়াকাটা-সংলগ্ন মিশ্রীপাড়া লোকাসুখ বৌদ্ধবিহারে শুক্রবার গভীর রাতে চুরি হয়েছে।মিশ্রীপাড়া লোকাসুখ বৌদ্ধবিহারের বিহারাধ্যক্ষ উত্তম ভিক্ষু জানান, শুক্রবার রাত ১২টার পরে যেকোনো সময় এই চুরি সংঘটিত হয়ে থাকতে পারে। চোরেরা প্রধান দরজার তালা ভেঙে বিহারের ভেতরে প্রবেশ করে ৩৫ কেজি ওজনের অষ্টধাতুর ঘণ্টা, স্টিলের আলমারি ভেঙে কাপড়-চোপড়, মূল্যবান কাগজপত্র ও একটি টেবিলের ড্রয়ার ভেঙে সেখানে থাকা কিছু টাকা নিয়ে গেছে। এ ছাড়া বিহারের ভেতরে থাকা দানবাক্সটি নিয়ে যায় এবং এর ভেতরে থাকা টাকা নিয়ে দানবাক্সটি পথে ফেলে রেখে চলে যায়। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপপরিদর্শক সঞ্জয় মণ্ডল বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।