কুয়াকাটায় সংস্কার শেষে সীমা বৌদ্ধ মন্দিরের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াকাটা সমুদ্রসৈকতের কাছে মিশ্রীপাড়া সীমা বৌদ্ধ মন্দির সংস্কার শেষে উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড. ফার্দিনান্দ ফন ভেইয়ে গতকাল বুধবার এর উদ্বোধন করেন।
এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের দেশ পরিচালক টোবিয়াস বেকার, জিআইজেডের কোস্টাল লাইভলিহুডস অ্যাডাপটেশন প্রজেক্টের প্রধান উপদেষ্টা পূর্ণিমা ডোরিস চট্টোপাধ্যায়-দত্ত, পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার, রাখাইন সম্প্রদায়ের নেতা মং তেনথান প্রমুখ। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর এবং ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার তাণ্ডবে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়। ২০১২ সালে জার্মান দূতাবাসের একটি প্রতিনিধিদল মন্দিরটি পরিদর্শনকালে এর সংস্কার এবং উন্নয়নের জন্য সহায়তা করার আশ্বাস দেয়।