কুয়াশা, ফেরি চলাচল বিঘ্নিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চৈত্র মাসে গতকাল মঙ্গলবার ভোরে হঠাৎ কুয়াশা পড়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বিঘ্নিত হয়। দেড় ঘণ্টার বেশি সময় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হঠাৎ কুয়াশা পড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে নদী অববাহিকায় কুয়াশার ঘনত্বও বাড়তে থাকলে ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হয়। সকাল সাতটা থেকে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হয়। সকাল সাড়ে আটটার দিকে কুয়াশার পরিমাণ কমে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়।