কুয়াশার আঁধার ভেঙে রাজহাঁসের মাতামাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতের সকাল। ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারদিক। ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দুগুলো মুক্তোদানার মতো ঝলমল করছে। গাছের পাতা থেকে শিশির ঝরে পড়ার টুপটাপ শব্দ টিনের চালে বাজিয়ে চলছে অন্য রকম সুর। শীতল, হিমেল হাওয়ায় জড়সড় প্রকৃতি। আড়মোড়া ভেঙে ঠাকুরগাঁও শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদের ঝকঝকে নীল জলে মাতামাতি করে রাজহাঁসের দল।