কুয়াশার বাধায় ঢাকা ঘুরে চট্টগ্রামে নামল বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশায় বিমান চলাচল বাধাগ্রস্ত হয়েছে। কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে তিনটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নেমেছে।

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির প্রথম আলোকে বলেন, গতকাল শুক্রবার রাত ১২টা ৬ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা রিজেন্ট এয়ার, ১২টা ১১ মিনিটে কুয়ালালামপুর থেকে আসা মালিন্দ এয়ার ও ১২টা ২৯ মিনিটে নেপালের কাঠমান্ডু থেকে আসা মালিন্দ এয়ার কুয়াশার কারণে শাহজালাল বিমানবন্দরে নামতে না পেরে শাহ আমানত বিমানবন্দরে নামে। এক থেকে দেড় ঘণ্টা পর বিমানগুলো আবার ঢাকার উদ্দেশে রওনা হয়।