কুয়াশার মধ্যে গাড়ির ধাক্কায় একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বাবুবাজার এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. শান্ত (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ওয়াইজঘাট এলাকায় পুরোনো জুতার ব্যবসা করতেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদ বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে কুয়াশার মধ্যে অজ্ঞাত একটি গাড়ি শান্তকে ধাক্কা দিয়ে চলে যায়। টহল পুলিশ তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরে সকাল আটটার দিতে তাঁর মৃত্যু হয়। স্থানীয় লোকজন জানিয়েছেন, নিহত শান্ত ওয়াইজঘাট এলাকায় পুরোনো জুতার ব্যবসা করতেন। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।