কুয়াশায় নদীতে আটকে থাকল বরিশালগামী লঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বরিশাল নৌপথের সব লঞ্চ গতকাল রোববার নির্ধারিত সময়ের ১০ ঘণ্টা পর বরিশাল ঘাটে পৌঁছায়। শনিবার রাতে ঘন কুয়াশার কারণে নদীতে আটকে থাকায় লঞ্চগুলো গন্তব্যে দেরিতে পৌঁছে। এতে লঞ্চের যাত্রীরা ভোগান্তি পোহান।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশাল অঞ্চলের সব লঞ্চ কুয়াশায় মুন্সিগঞ্জে আটকা পড়ে। গতকাল রোববার সকালে সেখান থেকে বরিশালের উদ্দেশে যাত্রা করে। বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে লঞ্চগুলো বরিশাল ঘাটে পৌঁছায়।