কুয়াশায় নৌচলাচল বন্ধ, ৫ ফেরি আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ ও ফেরিসহ নৌচলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ছয়টা থেকে ওই নৌপথে নৌযান চলাচল বন্ধ। মাঝনদীতে পাঁচটি ফেরি আটকে আছে।

আটকে থাকা ফেরিগুলো হলো খান জাহান আলী, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, কাবেরী, শাপলা শালুক ও চন্দ্রমল্লিকা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, কুয়াশায় নৌচলাচল বন্ধ থাকায় নদীর দুই পারে যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। কুয়াশা কেটে গেলে নৌচলাচল আবার শুরু হবে।