কুয়াশায় পারাপার বন্ধ ৯ ঘণ্টা পর স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গত সোমবার রাত সাড়ে নয়টা থেকে নৌযান চলাচল বন্ধ থাকে। নয় ঘণ্টা পর কুয়াশা কমলে গতকাল মঙ্গলবার সকালে ফের নৌ-চলাচল স্বাভাবিক হয়। তবে দুই ঘাটে কমপক্ষে ৭০০ গাড়ি আটকা পড়েছে বলে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা জানিয়েছেন।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, কুয়াশার কারণে সোববার রাত সাড়ে নয়টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফেরি বন্ধ হওয়ার আগ মুহূর্তে রাত নয়টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, আমানত শাহ ও কুমারী নামক তিনটি ফেরি পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রায় ২০ মিনিট পর মাঝনদীতে ঘন কুয়াশার কবলে পড়ে। পড়ে বাধ্য হয়ে মাস্টাররা ফেরি চালানো বন্ধ করে দিয়ে মাঝনদীতেই নোঙর করেন। এ সময় দৌলতদিয়া ঘাটে শাহ পরান ও কেরামত আলী এবং পাটুরিয়া প্রান্তে শাহ আলী, খানজাহান আলী, শাহজালাল ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান নামক ফেরিগুলো যানবাহন নিয়ে ঘাটেই অপেক্ষা করতে থাকে। এতে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা রাজধানীগামী ১৫০টি দূরপাল্লার যাত্রীবাহী বাস, দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ও প্রায় অর্ধশত ছোট গাড়ি দৌলতদিয়া প্রান্তে পারাপারের অপেক্ষায় আটকে থাকে।