কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, সাত ঘণ্টা পর চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আবার কুয়াশার কারণে শনিবার দিবাগত রাত একটা ৪০ মিনিট থেকে গতকাল রোববার সকাল নয়টা ২০ মিনিট পর্যন্ত সাত ঘণ্টা ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ ছিল।এ কারণে এই নৌপথের উভয় প্রান্তে অসংখ্য যানবাহন আটকে পড়েছে। কুয়াশার কারণে দৌলতদিয়ায় চারটি, পাটুরিয়ায় চারটি এবং মাঝনদীতে একটি ফেরি নোঙর করে ছিল।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের রেডিও টেলিফোন অপারেটর (আরটিও) মাহমুদ হোসেন জানান, ফেরি চলাচল বন্ধ হওয়ায় দৌলতদিয়া প্রান্তে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে দুই কিলোমিটার দীর্ঘ ২৫০টি যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে থাকে।পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার সাহা জানান, এ সময় পাটুরিয়ায় ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন ধরনের প্রায় ৩০০ গাড়ি পারাপারের অপেক্ষায় আটকা পড়ে।