প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত আট ঘণ্টার বেশি সময় ফেরি, লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ ছিল।
এতে উভয় ঘাটে আটকে থাকা শত শত যানবাহনের যাত্রী তীব্র ঠান্ডা ও কুয়াশায় চরম দুর্ভোগের শিকার হন। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে কয়েক ঘন্টা ফেরি চলাচল বিঘ্নিত হয়।