কুয়াশায় ফেরি বন্ধ সাড়ে ১১ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত প্রায় সাড়ে ১১ ঘণ্টা পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সোমবার রাত সাড়ে নয়টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার তীব্রতা কেটে যাওয়ার পর গতকাল সকাল নয়টার দিকে ফেরি চলাচল শুরু হয়।