কুয়াশায় বন্ধ দৌলতদিয়া-পাটুরিয়ার নৌ-চলাচল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আজ বুধবার ভোররাত সাড়ে তিনটা থেকে ফেরি, লঞ্চ ও নৌকা চলাচল বন্ধ রয়েছে। পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।
এ ঘটনার পর দৌলতদিয়া প্রান্তের সাতটি ও পাটুরিয়া প্রান্তের তিনটি ফেরি নোঙর করে রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক বিদ্যুত্ কুমার সাহা আজ সকাল আটটার দিকে প্রথম আলোকে জানান, নৌ-যান চলাচলে বিঘ্ন ঘটায় দুই ঘাটে ছয় শতাধিক যানবাহন আটকে আছে।