কুয়েট ক্যাম্পাসে গণপিটুনিতে যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এম এ রশিদ হলে ল্যাপটপ চুরির অভিযোগে গণপিটুনিতে মহিদুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মহিদুল নগরের খানজাহান আলী থানার আটরা-গিলাতলা এলাকার মোক্তার হোসেনের ছেলে। খানজাহান আলী থানার ওসি জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে কুয়েটের এম এ রশীদ হলের ১০৩ নম্বর কক্ষের এক আবাসিক ছাত্রের ল্যাপটপ চুরি করতে গিয়ে ধরা পড়েন মহিদুল। এ সময় ছাত্ররা তাঁকে বেধড়ক মারপিট করেন। এতে তিনি গুরুতর আহত হন। পুলিশ তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তিনি মারা যান।