কুয়েটে চালু হচ্ছে নতুন তিন বিভাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নতুন তিনটি বিভাগ চালু করা হয়েছে। চলতি ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকেই বিভাগ তিনটিতে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর।
স্নাতক কোর্সে যাত্রা শুরু হওয়া বিভাগ তিনটি হলো আর্কিটেকচার, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং।
কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার বলেন, নতুন চালু হওয়া পুরকৌশল অনুষদের অধিভুক্ত আর্কিটেকচার বিভাগে ৪০ জন, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল অনুষদের অধিভুক্ত ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬০ জন এবং যন্ত্রকৌশল অনুষদের অধিভুক্ত এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হবে।
আগামী ২৮ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।